

ঢাকা, ২১ জুন ২০২৬: নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং অধিকার বাস্তবায়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত “নারী ও শিশুদের অধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস. এম. মোমো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী খান।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, নারী নেত্রী শিল্পী রেজা, ফারজানা দিবা, কবি সাহানা সুলতানা, সীমা পুষ্প, ইলোরা ইয়াসমিন মুক্তি, রোকেয়া হাসেম, সৈয়দা সোনিয়া খাতুন, কাজী নিরুতাজ বেগম, কবি মুক্তা পারভীন, সৈয়দা তাজনাহার কাজল, ফাহিমা সুলতানা পারভীন, সাদিকা তামান্না, আনোয়ারা খাতুন, মাসুমা আক্তার ভূঁইয়া, তাসলিমা পারভীন, ফারজানা রিমিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, নারী ও শিশুদের অধিকার রক্ষা শুধু কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব নয়; বরং রাষ্ট্র, সমাজ এবং পরিবারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা সহজলভ্য করা এবং সহিংসতার শিকার নারী ও শিশুদের দ্রুত পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাহসিনী নারী স্মারক সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যক্তি এ সম্মাননার জন্য মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।