1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভূমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা: দেড় মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সংকীর্ণতা-বৈরিতা কোনোটাই নয়” -আলমগীর হোসেন আমি মানুষ নই –এবিএম সোহেল রশিদ কবিতার কথকতা–ফিরোজ আলম হাসপাতালের লাইসেন্স বাতিল, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাখ্যান, আইনি পদক্ষেপের ঘোষণা শাজাহান মজুমদারের অপহৃত কন্যার সন্ধানে মায়ের আর্তনাদ: “বেঁচে আছে কি না জানি না” মাসুম বিল্লাহর সৌজন্য সাক্ষাৎ, বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি-নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ

আমি মানুষ নই –এবিএম সোহেল রশিদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
শোনতে চেয়ো না আর—
মেঘের ভাঁজে জমা রেখেছি সমস্ত চিৎকার।
জ্যোৎস্নার গোল্লাছুট, চাঁদের অবহেলা
নিদ্রাহীন করেছে আমায় নিশিদিন।
.
জানালায় ঝিঁঝিপোকা শিস দিয়ে যায়,
রেখে যায় গত জীবনের সমস্ত ঋণ।
.
কোথাও তুমি নেই, শুধু গাঢ় অন্ধকার—
বেওয়ারিশ কুকুর মুখ তুলে জানতে চায়,
আমি কার? কে আমার?
কোথায় রেখেছি জমা দুর্বোধ্য হাহাকার।
.
তোমার প্রত্যাখ্যানের পথে ফুটেছে শিউলি-বকুল,
আমি ঘাস হয়ে শুয়ে আছি ভোরের সন্ধিক্ষণে—
বক হয়ে উড়ে যাব, দীর্ঘশ্বাসের বনে।
.
আবহাওয়া বার্তায় ঘোষণা হোক বারবার—
বুকের ভেতর অসম্ভব ঝড়, দশ নম্বর বিপদ সংকেত।
কী করে, যায় উড়ে, ভালোবাসার প্রহর,
হয়ে যাই অনভিপ্রেত।
.
আমি হয়তো মানুষ নই — উড়ে আসা খড়
আমার আছে নির্বাক এক শহর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট