1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৃষ্টির দিনে –সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রিমিঝিমি সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুরটুপুর ,
খুকুর পায়ে সোনার নুপুর
নুপুর বাজে ঝুমুরঝুমুর ।

জুঁই চামেলি ফুটছে বনে
গন্ধ বিলায় আপন মনে ,
খেলা করে তারার সনে
চুপিচুপি সঙ্গোপনে ।

ঝুমকো জবা হাওয়ায় দুলে
কদম ফুলে পাপড়ি খুলে ,
গাছের ডালে বাদুড় ঝুলে
ময়ূর নাচে পেখম তুলে ।

শাপলা ফোটে বিলের জলে
পাল তুলিয়া নৌকা চলে ,
গগনতলে মেঘের দলে
ভেসে বেড়ায় পলেপলে ।

বৃষ্টি পড়ে অঝোর ধারায়
দূর দিগন্তে মনটা হারায় ,
ছেলের দলে পাড়ায় পাড়ায়
বৃষ্টির জলে ভেলা ভাসায় ।

কলা গাছের ভেলায় চড়ে
সবে মিলে খেলা করে ,
রঙবেরঙের ফড়িং ধরে
কেউ লাফিয়ে জলে পড়ে ।।

বাসা থেকে পাখির ছানা
নিচে পড়ে ভাঙলো ডানা ,
মাঝেমাঝে বৃষ্টির হানা
কেউ শোনে না কারো মানা।

বর্ষার দিনে এই লগনে
পাখি উড়ে দূর গগনে ,
ডাহুক লুকায় কাশের বনে
দোলা লাগে সবার মনে ।

কলমী লতার ডগার পরে
ঘাস ফড়িং এ খেলা করে ,
পাখিগুলো পোকা ধরে
খায় সেগুলো উদর ভরে ।

বউ ঝিয়েরা ঘরের কোণে
নকশীকাঁথায় স্বপ্ন বোনে ,
নানারকম গল্প শোনে
সময় কাটে বিনোদনে ।

জীবন খাতার পাতার ফাঁকে
হাজার রকম চিত্র আঁকে ,
রাঙায় সবার জীবনটাকে
এস.আই.জনি মগ্ন থাকে।

এস.আই. জনি ভেবে বলে
তৃষ্ণা মেটে বৃষ্টির জলে ,
তরতাজা হয় গাছের দলে
বর্ষার দিনে বৃষ্টির ফলে ।

বৃষ্টি পড়ে ঘরের টিনে
কবি-লেখক ছন্দ কিনে ,
যায়না বোঝা বৃষ্টি বীনে
দারুণ মজা বৃষ্টির দিনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট