1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: আজ ০১ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৯টায় ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে এক ব্যতিক্রমী নাগরিক সমাবেশ, মতবিনিময় সভা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় এলাকার রাস্তাঘাটের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির সংকটসহ স্থানীয় নাগরিকদের বিভিন্ন দুর্ভোগের কথা সরাসরি শোনেন অতিথিবৃন্দ। ডা. শফিকুর রহমান এমপি এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন স্থানীয় নাগরিকদের আশ্বস্ত করে বলেন, ঢাকা-১৫ আসনের মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার চেহারা বদলে দেওয়া হবে।

নাগরিক সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট