1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মারা যান।

ন্যাশনাল ব্যাংকের সাবেক এই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারের ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান।

সিকদার গ্রুপের মালিকাধীন একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা সুফিয়ান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রন হক সিকদার মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি রন হক সিকদারকে।

ন্যাশনাল ব্যাংকের ঋণ অনিয়মের নানা খবরে সাম্প্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় নাম আসা এ ব্যাংকের সাবেক এই পরিচালক ওই সময় বিদেশে চলে গেছেন বলেও সংবাদমাধ্যমে এসেছে।

সোমবার রন হক সিকদারের মৃত্যুর খবর দেশে আসার পর সিকদার পরিবারের ঘনিষ্ঠজনরা বলছেন, এক সপ্তাহ আগে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি পাওয়া সিকদার গ্রুপের নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকা রন হক সিকদার নানা ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন।

২০২৪ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়েই অর্থপাচারের অভিযোগে রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক বেনজীর আহমেদ কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন। পরে ওই বছরের অক্টোবরে এ দুই মামলায় অভিযোগপত্র অনুমোদনের কথা জানায় সংস্থাটি।

দুটি মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে মোট ৭১ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

এজাহার অনুযায়ী, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সীমার বাইরে বিপুল অঙ্কের ডলার খরচ করে পরে সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়।

এর আগে ২০২০ সালের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করে। মামলায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

রন হক সিকদার ও তার ভাইদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও মামলা ও তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন বলে খবরে এসেছে।

বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা তৈরি করা দুই ভাই ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারান বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট