1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,  বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি ‘অলিখিত সমঝোতা’ তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে থেকে এখন এই ধরনের কথা বলছেন।

তিনি বলেন, এই রাজনৈতিক সমীকরণের কারণেই জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলাকারী এবং খুনের মামলার অনেক দাগি আসামি বর্তমানে জামিন পেয়ে যাচ্ছে।

রোববার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী দলের ওপর জুলুম চালিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার পর সেগুলো সংস্কার না করে বরং নিজেদের মতো করে ব্যবহারের চেষ্টা করছে। এ কারণেই তারা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করেছে।

সারজিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি মনে করে তারা বিরোধী দলের কবর খুঁড়বে এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তবে সেই কবরে তাদের জায়গাই সবার আগে হবে।

মতবিনিময় সভায় শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দয়া করে কোনো প্রলোভন বা কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের আমরা কোনো দলের ব্যানারে দেখতে চাই না। শহীদ পরিবার এবং যোদ্ধারা সবসময় দেশের মানুষের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে।

তিনি আরও যোগ করেন, জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনকি জাতীয় নাগরিক পার্টি যদি কোনো সময় গণ-আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নেয়, তবে তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। বর্তমানে জামিনে মুক্ত আসামিরা অনেক শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট