1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক  ও উন্নয়নমূলক সংগঠন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম-এর ২০২৬–২০২৭ কার্যকালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী পরিষদের ভোটের মাধ্যমে নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাঈন উদ্দিন সোহাগ।

কমিটিতে সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিন্সিপাল আব্দুল মতিন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক আশ্রাফুজ্জামান মোল্লা ও এসএম মনসুর।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশেকে এলাহী, নাঈমুল ইসলাম শাহাদাত ও ইকবাল হাসান মাহমুদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল খায়ের এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শওকত হোসেন বিপ্লব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক এমরান হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক জোনায়েদ বিন সিদ্দিকী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাফী এবং সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

এছাড়াও মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ফেরদৌসি আক্তার রিপা, সহ-সম্পাদক উম্মে হাবিবা তামান্না ও সুমাইয়া বিনতে ওয়াহিদ, শিক্ষা সম্পাদক সাইমুম হাফিজ, আইন সম্পাদক ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল এবং সহ-আইন সম্পাদক আবু সাঈদ শামীম মনোনীত হয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক হিসেবে লোকমান হোসাইন তালুকদার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম পরশ, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন এবং সাহিত্য ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ দায়িত্ব পালন করবেন।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন ওমর ফারুক। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম ফিরোজ এবং সহ-সম্পাদক পেয়ার আহমেদ। প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম মিজি। এছাড়া ফাউন্ডেশন সম্পাদক জামাল উদ্দিন এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক করা হয়েছে শিব্বির আহমেদকে।

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মনোহরগঞ্জের উন্নয়ন, সামাজিক কার্যক্রম ও মানবিক উদ্যোগকে আরও গতিশীল করতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট