1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে, আওয়ামীবিরোধী নেতৃবৃন্দ বিপাকে পড়তে পারেন: শঙ্কিত ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি ও গুপ্ত সংগঠন শিবিরের নেতা সাদিক কায়েম শঙ্কা প্রকাশ করে বলেছেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করার অপতৎপরতা চালাচ্ছে। আর এতে আওয়ামীবিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ বিপাকে পড়তে পারেন

ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাইকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও উদ্বেগ জানান তিনি।

আজ ২৫শে ফেব্রুয়ারি, বুধবার এক ফেসবুক পোস্টে তিনি তার শঙ্কার কথা প্রকাশ করেন।

জুলাই দাঙ্গায় হত্যা-সন্ত্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখা গুপ্ত সংগঠনটির কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জুলাইকে বিতর্কিত করতে গণভোট ও জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।

অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাটিকে ‘কথিত’ আখ্যা দিয়ে গুপ্ত সংগঠনের এই নেতা বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চলছে এবং কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জুলাই-আগস্টের দাঙ্গায় সংঘটিত অপরাধের তদন্ত ও বিচার হলে যে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বিপাকে পড়তে পারেন, সেই শঙ্কা প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতায় ফেলে বিপ্লবীদের হয়রানি করা হয়, তবে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারাও এর শিকার হতে পারেন।

পোস্টে হুমকির ভাষায় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও তাদের সুবিধাভোগীদের অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট