1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি অবাধ উচ্চারণের জন্যে আত্মত্যাগ –রেজাউদ্দিন স্টালিন সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বক্তব্যে জামায়াতের নিন্দা সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি শপথের দরকার নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মোঃ আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী এবং অপর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাজী সেলিম মাহমুদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে যান সংসদ সদস্য আবুল কালাম।
এর আগে লাকসাম উত্তর বাজার আমেনা মেডিকেল সেন্টারে অবস্থিত হাজী সেলিম মাহমুদের অফিসে যান আবুল কালাম।
এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট