1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

টাঙ্গাইলে ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পুনর্বহাল হওয়া ইউনিয়নগুলো হলো—দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ও সাগরদিঘী। এসব ইউনিয়ন ঘাটাইল উপজেলার অন্তর্ভুক্ত।

জানা গেছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ দায়ের করা একটি রিটের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা এক স্মারকে ঘাটাইল উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আদালতের আদেশের আলোকে সেই প্রজ্ঞাপন বাতিল করে চেয়ারম্যানদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে পরিপত্র জারি হয়েছে এবং তারা পুনর্বহাল হয়েছেন। তিনি জানান, আইনের প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহফুজুল আলম মাসুম বলেন, আদালতের নির্দেশনার পর বিভাগীয় কমিশনার তদন্ত করে তথ্য যাচাই-বাছাই করেন। এরপর চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের জন্য নির্দেশ দেওয়া হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট