1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মনোহরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেছে উপজেলা জামায়াত।
সোমবার সকালে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল হক পরিবারকে বিগত সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ছৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর পক্ষ থেকে চার বান ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের ইউনিয়ন সহকারী সেক্রেটারি নুরুন্নবী, জামায়াত নেতা ডাক্তার ঈশতায়েক,মাহবুবর রহমান, আলাউদ্দীন, ছালে আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট