1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ, ইমামতি গেল খতিবের টাঙ্গাইলে ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি নির্বাচনে আহত দলীয় কর্মীদের দেখতে যান ড. ছৈয়দ সরওয়ার উদ্দীন ছিদ্দীকি আসিফ নজরুল কী করেছেন, জানালেন নিজেই বিবিসি বাংলার প্রতিবেদন মঙ্গলবার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে , থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী…

নির্বাচনে আহত দলীয় কর্মীদের দেখতে যান ড. ছৈয়দ সরওয়ার উদ্দীন ছিদ্দীকি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ আসনের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পরানপুর ভোট কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং নির্বাচনের পরদিন উপজেলার রাজাপুর বাজারে বিএনপি ও যুবদল কর্মীদের হামলায় আহত জামায়াত কর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নেন ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকী।

১৫ ফেব্রুয়ারি (রোববার) আহতদের দেখতে তিনি তাদের বাড়িতে যান। ওই সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় চিকিৎসাসহ সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাসুম বিল্লাহ, মসজিদ মিশনের সভাপতি দেলোয়ার হোসেন, আবু মূসা পাটোয়ারী, নুরুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

উল্লেখ্য, পরানপুর ভোট কেন্দ্রে নির্বাচনের দিন বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত হন জামায়াত কর্মী সজীব, রায়হান ও আবু ইউসুফ।

এছাড়া নির্বাচনের পরদিন রাজাপুর বাজারে যুবদলের হামলায় আহত হন জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী নাইমুল ইসলাম দুর্জয় ও প্লাবন শিল্পগোষ্ঠীর সদস্য রিয়াদ হোসেন রাতুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট