1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া দক্ষিণ আদর্শ থানা শাখার কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন হয়েছে। টঙ্গীর বস্তিগুলোতে বিলাসবহুল কক্ষে যুক্ত পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে পারেন জুনের প্রথম সপ্তাহে ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী নৈতিক ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে আদর্শ নাগরিক তৈরি সম্ভব নয় -অধ্যাপক জাহাঙ্গীর আলম

সিইসির সঙ্গে বৈঠক: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান ইইউর

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল।

বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। এ ছাড়া নির্বাচনে নারী, সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রত্যাশাও করে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে এ কথা জানান সংস্থাটির পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৈঠকে তার নেতৃত্বে অংশ নেয় ৭ সদস্যের প্রতিনিধিদল।

ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তিনি জানান, বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে, ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। এরই মধ্যে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করছে নির্বাচন কমিশন।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত কিংবা পরামর্শ দেবে না বলেও জানান তিনি। ইসি সচিব জানান, নির্বাচনের দায়িত্বে থাকবেন বিএনসিসি সদস্যরা। সে সঙ্গে অপতথ্য মোকাবিলায় মেটার সঙ্গে আলোচনা চলছে। আর সব সম্প্রদায়ের ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইসি সচিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট