1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

শিশু গৃহকর্মী নির্যাতন বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী বীথি এবং বাসার দুই গৃহকর্মী রূপালী খাতুন ও মোছাম্মৎ সুফিয়া বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার গভীর রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ১১ বছর বয়সি শিশুটির বাবা গোলাম মোস্তফা। এদিকে শিশুটির মুখ-গলাসহ শরীরের বিভিন্ন ক্ষতচিহ্নবিশিষ্ট একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। শিশুটির ওপর নির্মম নির্যাতনের বিচার চেয়ে কঠোর প্রতিবাদ জানান নেটিজেনরা।

গাজীপুরে চিকিৎসাধীন মোহনা : গাজীপুর প্রতিনিধি জানান, শিশু নির্যাতনের শিকার গৃহকর্মী মোহনা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বেডে কাতরাচ্ছে। তার শরীরজুড়ে মারধর ও পোড়া ক্ষতের চিহ্ন। পাশে রয়েছেন অসহায় বাবা ও স্বজনরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহনা রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর বাড়িতে গৃহকর্মী হিসেবে আট মাস ধরে কাজ করত। গত শনিবার গুরুতর অসুস্থ ও নির্যাতনের চিহ্নসহ তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানান, দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের পাশাপাশি শিশুটি মানসিক ট্রমার শিকার। তাকে নিয়মিত সাইকোথেরাপি দেওয়া প্রয়োজন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট