1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে রোববার রাতে এনসিপি নেতা লৎফুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
সোমবার বিকেলে মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। এনপিপির কুমিল্লা জেলা সমন্বয়ক এডভোকেট মাজহারুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা এনসিপির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুর রহিম, শিবিরের সভাপতি মোঃ মীর হোসেনসহ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ রোববার রাতে উপজেলার গোয়ালিয়ারা গ্রামে উপজেলা এনসিপির সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা করে রক্তাত্ব আহত করে। পরে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১১দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা করে হামলাকারীদের শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট