1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ধানের শীষ জয়ী করতে একই মঞ্চে বিএনপি ও বিদ্রোহী প্রার্থী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একই মঞ্চে দেখা গেছে দলীয় প্রার্থী আবুল কালাম এবং বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলাকে।

শনিবারের বিকেলে লাকসাম পাইলট সরকারি হাইস্কুলের মাঠে ধানের শীষের জনসভায় তাদেরকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। এবারের অনুষ্ঠানে দলীয় এবং বিদ্রোহী প্রার্থীরা কুমিল্লা-৯ আসনটি জিয়া পরিবারের কাছে উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং বিএনপি দলের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। দলের উচ্চ নীতিনির্ধারকগণ আবুল কালামকে মনোনয়ন দেন। অপরদিকে, নেতা-কর্মীদের একাংশের উৎসাহের কারণে বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন সামিরা আজিম দোলা।২১ জানুয়ারি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীক এবং বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। টানা আটদিনের প্রচারণার শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত বৃহস্পতিবার কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আবুল কালাম এবং সামিরা আজিম দোলা একত্রে উপস্থিত হন। ওই সংবাদ সম্মেলনে সামিরা আজিম দোলা ধানের শীষকে সমর্থন করে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। জনসভায় জেলার এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট