1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি’র সং’ঘ’র্ষ, আ’হত ৮

কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
চৌদ্দগ্রামে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে বাকবিতণ্ডার জের ধরে জামায়াত ও বিএনপির সং’ঘ’র্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আ’হ’ত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে।
আ’হতরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী, উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি, জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল ও কাজী রাসেল। তাৎক্ষনিক আহত অন্যরে নাম জানা যায়নি। আ’হ’তদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের দেখে বিভিন্ন ধরণের উসকানিমূলক কথা বলতে থাকেন। এ সময় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রপের মধ্যে সং’ঘ’র্ষ বেঁধে যায়। উভয় পক্ষের অন্তত ৮ জন আ’হ’ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীরা আমিরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির অ’স্ত্র’ধারী চিহ্নিত স’ন্ত্রা’সী মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে তাদের ওপর হা’ম’লা চালায়। এ ঘটনায় আমাদের অন্তত ৫ নেতাকর্মী আ’হ’ত হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে মিজান খান ও মোবারক চৌধুরীকে আকাধিকবার ফোন করা হলেও তাদের নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী জানান, শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের বাড়ীতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে আক্রমণ করে ব্যাপক ভাং’চুর চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির নেতারা এগিয়ে আসলে জামায়াত-শিবির পুণরায় তাদের ওপর হা’ম’লা চালায়। এ সময় আমি ও আমার গাড়ী চালক আ’হ’ত হই।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট