1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার লক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯টি টিম অংশ নেয়। খেলায় ১নং ওয়ার্ড হাসনাবাদ ট্রাইব্রেকারে বিজয়ী হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম রিপনে সভাপতিত্বে সদস্য সচিব আবদুল মান্নান মনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সাবেক আহবায়ক আবদুল মান্নান চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ মেহেদী।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট