1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

গ্রামে যেতে ট্রেনের টিকিট করেছিলেন আশফাক, রাজধানীতে মাথায় রড পড়ে নিহত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজের সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থেকে আজ শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণের কথা ছিল আশফাক চৌধুরীর (৪০)। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাতের ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার টিকিটও কেটেছিলেন। কিন্তু সেটি আর হলো না। জীবিত নয়, গ্রামে ফিরছে তাঁর লাশ।

নিহত আশফাক চৌধুরী (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. নাদেরুজ্জামান চৌধুরী বাণীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় একটি ভবনের নিচ দিয়ে হেঁটে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন আশফাক চৌধুরী। এ সময় ভবনের ওপর থেকে একটি রড নিচে পড়ে তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশফাক চৌধুরী গুলশানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, মা–বাবা, ভাই–বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, ঢাকার ইউনাইটেড হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ শনিবার তাঁর মরদেহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামে দাফন করা হবে।

আশফাকের খালাতো ভাই শহীদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় সামাজিক সংগঠন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন আশফাক। ওই সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকতে গতকাল রাতেই তাঁর চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘কিন্তু আমরা তাঁকে জীবিত নিতে পারলাম না। লাশ নিয়েই গ্রামে ফিরতে হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট