1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

কামরাঙ্গীরচর থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
আব্দুর রাজ্জাক মির্জা (বিশেষ প্রতিনিধি)
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো মোঃ মোশারফ হোসেন ওরফে মুছা (৫০) ।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৭ শত ৮৪ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানাধীন মজিবরঘাট পশ্চিম ইসলাম নগর ৪ নং গলিতে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত মোশারফ দীর্ঘ দিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে কামরাঙ্গীরচর থানাসহ আশপাশের এলাকায় বিক্রয় করত।
গ্রেফতারকৃত মোশারফ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ছয়টি মাদক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট