1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত সেই মিজান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ঢাকা-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রথমে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার দৈবচয়নের ভিত্তিতে নির্বাচনী সমর্থক ১০ জনের মধ্যে ছয় জনের ঠিকানা সঠিক পাওয়া যায়নি, চার জনের মধ্যে মাঠে গিয়ে শুধুমাত্র একজনকে যাচাই করা সম্ভব হয়েছিল। পরে এই সমর্থকদের সশরীরে হাজির করা ও এফিডেভিট প্রদানের মাধ্যমে দেখা যায়, তারা প্রকৃতপক্ষে মিজানুর রহমানকে সমর্থন করেছেন। এই প্রমাণের ভিত্তিতে কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিজানুর রহমান বলেন, “সমাজ থেকে ভয় এখনও পুরোপুরি কাটেনি। মানুষের উৎসাহ এবং অনীহার মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করছি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি ঢাকা-৪ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।”

২০১৯ সালে ওয়াসার তৎকালীন এমডিকে শরবত খাওয়ানোর জন্য কারওয়ান বাজারে ওয়াসার পানি নিয়ে তার আলোচিত কর্মকাণ্ডও স্মরণযোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট