1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন উত্তর হাওলা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চান – হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়।

নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি। খেলোয়াড়দের সংগঠন ‘কোয়াব’ বিকেলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়, কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না; নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপসারিত হতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ এক দিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট