1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

নিরব নক্ষত্রের মতো — রেহানা খন্দকার

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
তুমি আমার নীরব নক্ষত্র!
আলো জ্বেলে রাখো,দিবানিশি।
তোমার নরম আলোয় মাখামাখি আকাশ নদী।
প্রতিটি নীরব রাতে চাঁদের স্নিগ্ধতার মতো আমার বিছানা অব্দি পৌঁছে যায় তোমার আলো।
আমি সেই কোমল আলোতে স্নান করি,নির্বিকার মায়াবী সুরে।
তুমি আমার চোখের নীরব দৃষ্টি।
যে দৃষ্টি আমাকে পথ নির্দেশনা দেয়।
যামিনীর শেষ প্রহর, কামিনীর মনকাড়া সৌরভ।
কখনো কখনো শরতের নীল সাদা মেঘের শরীর।
বাতায়ন খুলে তাকিয়ে থাকি অনিমেষ!
আনমনে হারিয়ে যাই মেঘের দেশে।
তুমি এক উত্তাল সমুদ্র!
ঢেউয়ের গর্জন!
সৈকতের বালিয়াড়ি চর!
তোমার তটরেখা ধরে হেঁটে যাই অনন্তকাল!
ফুরায় না সময়ের সীমানা।
গাঙচিলের ঝাঁকের মতো উড়ে যাও মনের আকাশে।
তুমি আমার মনের সাথে মিশে আছো হাজারো না বলা কথার ভীরে।
জমে থাকা কথাগুলো হিমায়িত হয়ে হয়ে নষ্ট সময়ের শরীর ক্ষতবিক্ষত করে বেদনার করিডোর।
সর্বত্র তোমার স্মৃতির স্বচ্ছ আয়না।
দীঘির টলটলে জলের মতো,আমাকে ভিজিয়ে দাও!
তবুও কতোটা দূরত্বে তোমার অবস্থান।
ইচ্ছে করলেও ধরা যাবেনা,ছোঁয়া যাবেনা,কতোটা বিমূর্ত রুপে কতো টা অচেনা অতিথি হয়ে আছো।
তবু্ও তুমি আছো।
তুমি মিশে আছো আমার নিঃশ্বাসে বিশ্বাসে প্রতিটি স্পন্দনে।
রক্তের লাল স্বেত কণিকায়!
উদভ্রান্তের মতো,আগলে দাও আমার পথ।
ইচ্ছে করেও ভুলে যাওয়া সম্ভব নয়।
নির্জনতা ঘিরে রাখে ফেরারী সময়।
নীরব অভিমান জমা দিয়েছি জনে জনে,ব্যাস্ততার কোলাহলে নিরুত্তর পৃথিবী,শুন সান নিরবতা।
সময়ের কাঁটাতার অস্রহাতে অতন্দ্র সীমান্তের প্রহরীর মতো আঁটকে রাখে সারাবেলা।
আর কতো দিন?
ক্যানভাসে অর্ধসমাপ্ত ছবি হয়ে থাকবে?
আর কতো দিন পানকৌড়ি ঠোঁটে ঝুলিয়ে রাখবো অপেক্ষার জ্বালাময়ী উপাখ্যান.?
রেখা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট