1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

কারো কিছুই আসে যায় না –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
‎তুমি নেই—
‎মানে পৃথিবীর কোনো ক্ষতি হয়নি।
‎সূর্য ঠিকই উঠেছে,
‎আকাশ তার নীল রং বদলায়নি,
‎পাখিরা সকালবেলায়
‎তোমার অনুপস্থিতির খবর না জেনেই
‎ডানা মেলেছে।
‎তুমি নেই—
‎মানে খবরের কাগজে কোনো শিরোনাম নেই,
‎শহরের কোলাহলে একটুও ফাঁক পড়েনি।
‎মানুষ বড়জোর
‎এক সপ্তাহ চোখ ভিজিয়েছে,
‎দু’চারটা দীর্ঘশ্বাস,
‎কয়েকটা “আহারে” শব্দ।
‎তারপর ‎জীবন আবার নিয়মে ফিরেছে।
‎তোমার নামটা
‎এক মাসের বেশি টেকেনি স্মৃতিতে।
‎মোবাইলের গ্যালারিতে
‎তোমার ছবি ধীরে ধীরে
‎নিচের দিকে নেমে গেছে,
‎নতুন হাসি, নতুন মুখ ‎সব ঢেকে দিয়েছে।
‎পৃথিবীটা এমনই—
‎তুমি না থাকলে
‎কারো খুব বেশি কিছু যায় আসে না।
‎ঘড়ির কাঁটা থামে না,
‎বাস ধরার তাড়া কমে না,
‎রাতের ঘুমও ঠিকই আসে।
‎শুধু ‎একটা ঘর অন্ধকার থেকে যায়।
‎একটা চেয়ারে ‎কেউ আর বসে না।
‎একটা কণ্ঠ ‎নিজের সাথে কথা বলতে বলতে
‎হঠাৎ থেমে যায়।
‎পৃথিবী বাঁচে,‎মানুষ বাঁচে,‎সময় এগোয়।
‎শুধু ‎তোমার প্রিয়জনদের বুকের ভেতর
‎একটা শূন্যতা ‎নীরবে শিখে নেয়—
‎কীভাবে কষ্ট নিয়েই ‎নতুন করে বাঁচতে হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট