1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ভোট ডাকাতির পরিকল্পনা চলছে

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে কারচুপি এবং ভোট ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। একটি পক্ষের ফলাফলকে বৈধ হিসেবে ঘোষণা করতে পারে সেই ধরনের পরিবেশ-পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাই একটি চক্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের নেতা-কর্মীদের টার্গেট করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা সফল হবে না।

সোমবার রাতে গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সুরভী ন্যায়বিচার পাননি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। কিছু মিডিয়া জুলাই গণ অভ্যুত্থানের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে সংবাদ প্রচার করে আসছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। এরই অংশ হিসেবে সারা দেশে এনসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলছে। দেশের মানুষ জানে, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি, দখলবাজি ও  দুর্নীতি করছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে নাহিদ বলেন, মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ অবস্থান নিন। আমরা কোনো অতিরিক্ত সুযোগসুবিধা চাই না। আমরা চাই সবার সঙ্গে যেন ন্যায়বিচার করা হয়। কেউ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বলে তার প্রতি বিষোদগার যেন না করা হয়। প্রশাসন যেন তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু না করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট