1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত

বাঁচার অনুকম্পা ‘ —রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
সবাই সবার তরে বাঁচি
নিঃশ্বাসে নিরলস বিশ্বাস,
মূলে রয়েছে গুপ্ত ফাঁকি
স্মরণের পানে ওঠে নাভিশ্বাস।
সত্য কথায় রয়েছে মহাপাপ
জগতে সদা প্রচলিত নিয়মে,
কদাচিৎ হবে না কখনো মাপ
আসল নকলের করো পরিমাপ।
দৈন্যতায় পূর্ণ শূন্য রকমে
মূল্যবোধ,নীতির নির্ঘাত অপমৃত্যুতে,
বাক স্বাধীনতা রুদ্ধ-কপাটে শরমে
বাঁচার অনুকম্পা অহর্নিশ আকুতিতে।
দু’চোখ বেয়ে জল গড়াচ্ছে
স্থিমিত দৃষ্টি আতংকের বিবরে,
ধৈর্য শক্তির বাঁধ ভাঙছে
বাঁচার ইচ্ছা ডুবছে কহরে।
বিভৎস! বলবানের উন্মত্ত কর্মলীলা
হার মানিয়েছে মধ্যযুগের বর্বরতা!
এই আমি নীল আকাশের নীলা
রূপে উড়াই ক্রন্দনরত সহমর্মিতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট