1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ফয়েজুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী গাজী সাইফুল বারী, হাফেজ আব্দুল্লাহ আল-নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুর রহিম, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল গোফরান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা সদর শিবিরের সভাপতি মীর হোসেন এবং উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

এতে উপজেলা ও স্থানীয় জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের ঘটনা স্মরণ করে বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নিজেকে আত্মোৎসর্গ করেছেন। তারা শহীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট