1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী, সোমবার, সকাল ১০ ঘটিকা থেকে শহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. শামসুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলী রাব্বি রতন, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মো. নাসির খাঁন।
কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।
কর্মশালায় আরও প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শফিকুল আলম।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু।
মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হাজারীর সঞ্চালনায় কর্মশালায় এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, অফিস সম্পাদক মো. রুমেন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট