1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

কুলাউড়ায় আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী, শনিবার, সকাল ১১ ঘটিকায় কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক ও আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম এর সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা সভাপতি শামসুল ইসলাম ও কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কুতবুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, সিলেট মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল ইসলাম মুহিত, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, মৌলভীবাজার জেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, ইমরান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক এইচ এম শামসুল ইসলাম, এহসানুল মাহবুব জাকির, এম এ শহিদ, সাংগঠনিক সম্পাদক হাফিয বদরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট