1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই -ড.সরওয়ার সিদ্দিকী

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মো. আলমগীর হোসেনঃ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে স্থানীয় জামায়াত নেতা কর্মীদেরকে নিয়ে জনগণের সাথে কুশল বিনিময় এবং ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগ কালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করতে গিয়ে বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ ভিক্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আমি আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই, তাহলে জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো।

তিনি বলেন -ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা দলগুলোর পক্ষে সর্বস্তরের মানুষের যেভাবে বাঁধভাঙ্গা জোয়ার দেখা যাচ্ছে তাতে বিজয় অনেকটাই সুনিশ্চিত ইনশাআল্লাহ। আজকের জনসমাগম তারই একটি উদাহরণ বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ  উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী মাওলানা ফয়েজুর রহমান, কুমিল্লা জজকোর্ট আদালতের আইনজীবী ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেন, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান,  নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল গোফরান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট