1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জামায়াতের প্রতি বাড়তি জনসমর্থন ও নীরব ভোট বিপ্লবের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী নতুনভাবে আলোচনায় এসেছে। জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া বইছে, তার ওপর ভর করেই দলটি আবারো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর এবার ভোটের মাঠে দাঁড়িপাল্লাকে ঘিরে যে নতুন আমেজ সৃষ্টি হয়েছে, তা রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে।
জামায়াতের নেতারা জানাচ্ছেন যে তারা শুধু দলীয় কর্মীদের ওপর নির্ভর না করে সরাসরি সাধারণ মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। নারী ভোটার থেকে শুরু করে তরুণ প্রজন্ম এবং শ্রমজীবী মানুষের মধ্যেও দলটির প্রতি আকর্ষণ বাড়ছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে আগের তুলনায় তিনগুণের বেশি সমর্থন বৃদ্ধির যে ইঙ্গিত পাওয়া গেছে, মাঠের বাস্তবতাও তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে চার বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিজয় তরুণ সমাজের রাজনৈতিক মনোভাবের নতুন রূপ তুলে ধরেছে।
২০০৯ থেকে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত ফ্যাসিবাদি সরকারের দমন পীড়নে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম প্রায় অচল হয়ে ছিল। শীর্ষ নেতাদের ফাঁসি, হাজারো গ্রেপ্তার, গুম আর নিষেধাজ্ঞার চাপে দলটি কঠিন সময় পার করে। কিন্তু পরিস্থিতি পাল্টানোর পর আবারো তারা মাঠে নেমেছে এবং জনগণের সঙ্গে নতুন আস্থা গড়ে তুলছে।
নারী ভোটাররা এ নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছেন কারণ দেশের ভোটারদের প্রায় অর্ধেকই নারী। সেজন্য জামায়াতের মহিলা বিভাগ গ্রাম পর্যায়ে উঠান বৈঠক থেকে শুরু করে নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে। তারা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন মানুষের মাঝে তুলে ধরছেন এবং নারীদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন।
সব মিলিয়ে নেতাকর্মীদের বিশ্বাস, সুষ্ঠু পরিবেশ পাওয়া গেলে আগামী নির্বাচন দাঁড়িপাল্লার পক্ষে নীরব ভোট বিপ্লবের জন্ম দিতে পারে। জনগণের পরিবর্তনের আশা এবার জামায়াতকে কেন্দ্র করেই এগোচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট