1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তোমার জন্য –সাঈদা আজিজ চৌধুরী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
শাদা ডানায় মন্দ্রিত উড়ন্ত পাখির মতো
দোলনচাঁপার রাতে পূর্ণিমার সাথে দুলছে আকাশ
উড়ছে জোছনার শাদা আঁচল দখিণের দুরন্ত বাতাস
স্বপ্নভূক রাতের আকাশে ঢলোঢলো চাঁদের শরীর
তরঙ্গায়িত সমুদ্র সাদা মেঘের দিগন্তেরেখায় স্থির
অটল পাহাড় নদীর দীর্ঘ শাড়ি নিদ্রাহীন অভিসার।
তোমার জন্য সন্ধ্যার ক্লান্ত হাঁস পালক ঝরায়
তারুণ্যের ফাগুন আগুনের সোনালি শিখায়
অবিমিশ্র চাঁদের ছায়ায় ব্রহ্মাণ্ড,কুহক শীৎকারে ঘুম ভেঙে যায়।
বিচ্ছেদ প্রজ্ঞাপন হিম রাতের কুয়াশায় অকস্মাৎ
কালো মেঘের প্রপাত,তোমার জন্য ভিজি সারা রাত।
সময়ের রাক্ষুসে উদর,ক্ষয় করে অশ্বত্থের শিকড়
বিশাল শাবল হাতে ব্লু শীপ ভাঙছে মানব প্রাচীর
শুধু তোমার জন্য চোখ বেয়ে ঝরছে শিশির।
শুধু তোমার জন্য ব্যাকুল ডানা মেলে
অমর মানুষদের মতো কবিতায়।
স্বত্ব সংরক্ষিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট