1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

তুরাগ দক্ষিণ থানার পাকুরিয়া ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির মিটিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিণ থানা (৫২ নম্বর ওয়ার্ড) এর পাকুরিয়া এলাকার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানার সাবেক আমীর ও মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানার সেক্রেটারি আহসান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি শফি আলম সজিব, বাইলজুরি ওয়ার্ড সভাপতি মাওলানা শহিদুল্লাহ, পাকুরিয়া ও বাইলজুরি ওয়ার্ড শিবির সভাপতি জুবায়ের হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাকুরিয়া ওয়ার্ড সভাপতি মাসুদ রানা,
এবং সার্বিক পরিচালনায় ছিলেন পাকুরিয়া ওয়ার্ড সেক্রেটারি শরিফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে দলের সুষ্ঠু বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। বক্তারা বলেন—আল্লাহর সাহায্য ও জনগণের সহযোগিতায় ন্যায় ও পরিবর্তনের পথে বিজয় আসবেই।
সভায় নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি পর্যালোচনা, দায়িত্ব বণ্টন, কর্মপরিকল্পনা এবং মাঠ পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট