1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ লাকসাম আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
জানা যায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তানভীর মোটরসাইকেল করে লাকসাম যাওয়ার পথে মোহাম্মদপুর ঈদগাহ’র কাছে গেলে একটি শিশু রাস্তার এক পাশ থেকে অপরপাশে দৌড় দেয়। শিশুর আকস্মিক দৌড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঈদগাহের দেয়ালে ধাক্কা খেয়ে রাস্তায় সিটকে পড়ে তানভীর। এসময় অপরদিক থেকে দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা এসে তানভীরকে চাপা দিয়ে চলে যায়। গুরতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা নিয়ে যেতে বলেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত তানভীর উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ২য় ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট