1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

একই পরিবারের ৪ জন দাফন !

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: গতকাল কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে লরির চাপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। রাত ১২ টায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
গতকাল ২২ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে লরির চাপায় একই পরিবারের চারজন নি*হ*ত হন।
নিহতরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম স্বপন (৫০) ও ছোটো ছেলে আবুল কাশেম মামুন (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম স্বপন।
তাদের মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।
রাত ৮টা ৪৫ মিনিটে লাশবাহী গাড়ি হোসেনপুরে পৌঁছায় নিহতদের গ্রামের বাড়ি বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে।
রাত ১১ টায় জানাজা শেষে ১২ টায় তাদের দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট