1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে মোবাইল কোর্টে মাদক কারবারিকে সাজা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ৩ মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট।
জানা যায় সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের মোঃ স্বপন (৩৭)কে আটক করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আটক স্বপনের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেল সর্বাত্মক সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন বলেন মাদকের ভয়াবহতা রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট