1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সার্বিক তত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬টি অসহায় পরিবারের প্রতি পরিবারকে ২ বাণ্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক, একটি পরিবারকে ৩ বাণ্ডিল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক মোট ৩৭টি পরিবারের মাঝে ৭৫ বান্ডিল এবং ২ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ নগদ টাকার চেক পেয়ে উপস্থিত উপকার ভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে এবং তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট