1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

এ ঘর আমার নয় –সাঈদা আজিজ চৌধুরী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
এমন নগ্ন হাত-পা মুখশ্রী
গোলগাল সুঠাম চন্দ্র-তরীর মতো নীল
এ হাত মৃত্যুর নেশা জাগায়
মাটি খুঁড়ার শব্দে রাত জাগি।
পোশাক-আশাক নির্মল জ্যোতি
দেখলে ভালোবাসার আকাঙ্ক্ষা জাগে
আমার সবুজ ঘর জমিন বিভান্ত,দিকভ্রান্ত
হলুদ বিবর্ণ গ্রীষ্ম,বৃক্ষদের শুষ্ক শেকড়।
জটিল অন্তর্জালে অতল হিসেব নিকেশ
চূলোতে চাল,টগবগ বুদ্বুদ
ফেণা উপচে রাঁধুনির হাতে ফোস্কা
উত্তপ্ত দুর্গন্ধযুক্ত বৃষ্টি,এমন তো চাইনি।
তোমরা যা-ই বলো,এ ঘর আমার নয়
এ বাড়ি,আঙিনা আমার নয়
ওখানে ভালোবাসা নিরাপদ নয়
কেঁপে ওঠে আমার ঘর,আঙিনার গোলাপ।
নদীর আকাশ থেকে পাহাড়ের মেঘ
মৃত্যু-গন্ধে শংকার নিঃশ্বাস
দূরে—বহুদূরে কাঁপে নীলতারা
টুনটুনির তীব্র রোদন,মাছরাঙ্গার বিষাক্ত ঠোঁট।
নেশার প্রলাপে সাকী—দোকান বাড়িঘর
নদীর পানি হাওর বাওর বালুচর—সবই শূরা
হাওয়ার ঘূর্ণিতে রাত্রিকে জড়িয়ে থাকি
যা-ই বলো তোমরা,এ ঘর আমার নয়,আমার নয়।
স্বত্ব সংরক্ষিত
১৩/৭/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট