1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

এ দেশে আর কোন ফ্যাসিবাদ, দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না– এটিএম মা’ছুম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার লাকসামে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলার রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মা’ছুম। সম্মেলনে প্রধান অতিথি বলেন, সংস্কারের আগে আমরা কোনো নির্বাচন মেনে নেবোনা, নির্বাচনের আগেই পুলিশ প্রশাসনে সংস্কার করতে হব। এছাড়া নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, গঠিত নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্যই আগে স্থানীয় নির্বাচন হতে হবে। তিনি আরো বলেন এ দেশে আর কোন ফ্যাসিবাদ, দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এজন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। রুকন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহাজান এডভোকেট। বিশেষ অতথি উপস্থিত ছিলেন চাঁদপুর মতলব আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ সেক্রেটারি ডঃ আবদুল মবিন আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভার আমির মু জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী লাকসাম উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারি ফয়েজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট