1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ অভিযান

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

 মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
জলাবদ্ধতা দূরীকরণে মনোহরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নে নদী-নালা, খাল-বিলে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪জুন) কর্মসূচিটির উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।উদ্বোধনের পরেই ১১টি ইউনিয়নের প্রশাসকগণের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জলাবদ্ধতা দূরীকরণে একযোগে খাল পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন প্রশাসকগণ, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ ও শ্রমিকের সমন্বয়ে টীম নিজ নিজ ইউনিয়নে খাল পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। ১১টি ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোট ৫৫টি ভেষাল জাল ও বাঁধ অপসারণ, ৬৭টি বাঁশের বাঁধ অপসারণ এবং খালের কচুরিপানা পরিষ্কার করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এসময় লক্ষণপুর ইউনিয়ন ও বাইশগাঁও ইউনিয়নে বাঁশ ও জাল দিয়ে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইটি পৃথক মামলায় মোট ৭০০০/- (সাত হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্বাত্নক সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট