1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

একজন ইঞ্জিনিয়ার কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম (পিএসসি)

এইচ এম আরিফুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

এইচ এম আরিফুর রহমান, সাবেক ছাত্র নেতা

শিক্ষা জীবনে কর্নেল আজিম : চিতোশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ এস সি বৃত্তি নিয়ে কেমিস্ট্রিতে অনার্স করেন লাহোর বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার, আর্মি স্টাফ  কলেজ থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন।

চাকরি জীবনে কর্নেল আজিম : অফিসার পদ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন,বাংলাদেশ সেনাবাহিনীর চীপ ইঞ্জিনিয়ার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে কর্নেল পদ অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী হতে অবসরগ্রহণ করেন।

ব্যবসায়িক জীবনে কর্নেল আজিম : বাংলাদেশ সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করে বন্ধু ক্যাপ্টেন সিনহার মাধ্যমে গার্মেন্টস শিল্পের ব্যবসা শুরু করেন, ব্যবসায়ে ব্যাপক সফলতার কারণে ৩২ টি গার্মেন্টস  নিয়ে আলানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন | আলানা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে দুইবার জাতীয় রপ্তানি পুরস্কার অর্জন করেন, পোশাক মালিকদের সংগঠন বিজিএম পরিচালক পদে একাধারে ২০ বছর দায়িত্ব পালন করেন ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সফলতার কারণে সিআইপি নির্বাচিত হন ৯ বার।

শিক্ষা ক্ষেত্রে কর্নেল আজিম : ব্যবসায়িক ভাবে  যখন সফল তিনি তখন চিতোষী ডিগ্রী কলেজ, শাহ শরীফ ডিগ্রী কলেজ সাজেদুল হক উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ আলি আহমেদ স্কুল এন্ড কলেজ ও মনিরা আজিম একাডেমি প্রতিষ্ঠা করেন।

ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কর্নেল আজিম : উনার মরহুম পিতা মাতার নামে নিজ গ্রামে আয়েশা হালিম এতিমখানা ও হাফেজীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

সরকারি ভবন নির্মাণের  জন্য ব্যক্তিগত সম্প্রতি সরকারের নামে প্রদানে কর্নেল আজিম : চিতোষী পুলিশ ফাঁড়ী ভবন, হাসপাতাল, রেজিস্টার অফিস, নিম্নানের জন্য উনার ব্যক্তিগত সম্পত্তি বিনামূল্য সরকারের নামে  সাফ কবলা রেজিস্ট্রি করেন।

বি এন পির রাজনীতিতে কর্নেল আজিম : ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন নিয়ে লাকসাম – মনোহরগঞ্জ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে  বিপুল ভোটে জয় লাভ করেন , ২০০৮ সালে আবার নমিনেশন পেয়ে ২৫৮ ভোটের ব্যবধানে পরাজিত হন  ২০০৮ সালে পরাজিত হওয়ার পর ২০১৮ সালে আবার ধানের শীষের নমিনেশন পেয়েছেন, ২০০১ থেকে ২০২৫ সাল উনার মৃত্যুর আগ পযন্ত লাকসাম মনোহরগঞ্জ বিএনপির   তৃনমূল রাজনীতিতে ব্যাপক অবদান রাখেন, ব্যাপক সাংগঠনিক কর্মকাণ্ডের কারনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান এর আস্তা ও বিশ্বাস অর্জন করেন, সারা বাংলাদেশে যেমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান ভালোবাসেন তেমনি ও লাকসাম মনোহরগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের তৃনমূল নেতা কর্মীরা কর্নেল আজিম কে ভালোবাসেন  বিএনপির রাজনীতিতে ব্যাপক অবদানের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্নেল আজিমকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

উপসংহার : উনার মৃত্যুর আগ পযন্ত কুমিল্লা ০৯ লাকসাম মনোহরগঞ্জ বিএনপির তৃনমূল রাজনীতিতে কর্নেল আজিমের বিকল্প কর্নেল আজিম নিজেই,কারণ ওনার দক্ষ সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে লাকসাম মনোহরগঞ্জ তৃনমূল নেতা কর্মীদের ভালোবাসা অর্জন করেন, দলীয় নেতাকর্মীদের ভালোবাসার কারণে কর্নেল আজিম কে ষড়যন্ত্র করে রাজনীতিক মাঠ থেকে দূরে সরানো সম্ভব হয় নাই, পরিশেষে মহান রবের ডাকে সারা দিয়ে লাকসাম মনোহরগঞ্জ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

লেখক: এইচ এম আরিফুর রহমান, সাবেক ছাত্র নেতা, মনোহরগঞ্জ উপজেলা, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট