1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে ২ জনকে কারাদন্ড

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে কৃষিজমি নষ্ট করে অবৈধ ভেকু ব্যবহার করে মাটি কাটা ও পরিবহন করার দায়ে দুটি মামলায় দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। সোমবার (৫মে)দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় -সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধ ভেকু, ট্রাক, ট্রাক্টরের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি কাটা ও বিক্রির সত্যতা পাওয়া গেছে। এলাকার ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার গোপন ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনকে জানালে সোমবার দিবাগত রাতে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা মিললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ঘটনাস্থলে ভেকু ড্রাইভার মনোহরগঞ্জ উপজেলার বিহড়া গ্রামের রাজ্জাকের ছেলে রাশেদ ও ট্রাক ড্রাইভার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামপুরা গ্রামের আবু তাহেরের ছেলে আনিসকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ও১টি ট্রাক্টর জব্দ করেন।
এসময় সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম ও ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সাংবাদিকদের বলেন -উপজেলার সকল নাগরিককে রাষ্ট্র ও পারস্পরিক স্বার্থ নষ্ট হবে, এমন সকল কাজ শক্ত হাতে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট