1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

লালচাঁন্দপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত ২ শিক্ষকের বিদায়….

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

লালচাঁন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শাহরিয়া আলম খান এবং জনাব মোঃ শফিউল আলম ভুঁঞা’র বিদায় সংবর্ধনা উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মুনাজাত শেষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির সাবেক এজিএম (অবঃ)জনাব নুরুন নেছা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সামছুল আলম পাটোয়ারী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি জনাব মোঃ জাকির হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের দিক নির্দশনা ও পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন বিদায়ী শিক্ষক জনাব মোঃ শাহরিয়া আলম খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন, আইসিটি শিক্ষক জনাব মোঃ সেলিম পাটোয়ারী, অভিভাবক সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, ঝলম উঃ ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ জলিল মৃধা,যুব নেতা শিপন, বিদায়ী শিক্ষার্থী রাবেয়া আক্তার ও অধ্যয়নরত ১০ম শ্রেণীর শিক্ষার্থী উম্ম আয়মন ফারিয়া।
সিনিয়র শিক্ষক জনাব মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুবনেতা সাইফুল ইসলাম সাফু, হাছান আহমেদ পাটোয়ারী, দেলোয়ার পাটোয়ারী, সামছুল আলম মৃধা, রহমত উল্লাহ কাজী সুমন, ছাত্র নেতা বিল্লাল পাটোয়ারী, সাইমন মজুমদার।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- আজকের বিদায়ী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।এ বিদায় তাদের ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনের পথচলার দিক নির্দশনার দোয়া স্বরুপ। তোমাদের মাধ্যমিক বিদ্যালয়ের পড়ালেখার শেষ সফল সমাপ্তি প্রকাশপাবে তোমাদের পরীক্ষার ফলাফলের উপর।শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে অভিভাবকদের সচেতন হওয়ার ও পরামর্শ প্রদান করেন তারা।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানীত শিক্ষক- শিক্ষিকা মন্ডলী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদের হাতে স্মারকলিপি ও বিভিন্ন ধরনের উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, প্রধান অতিথি, প্রাক্তন শিক্ষাথী, বর্তমান শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।শিক্ষার্থীদের সফলতা কামনায় মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মাওঃ জাফর আহম্মদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট