1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, লক্ষণপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন,

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী আহমদ, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, লিয়াকত আলী, মোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন, নুরুল ইসলাম ওমর, যুবদল নেতা মোঃ কামাল হোসেন, হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা করা হয়।

নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ শিক্ষকদের সাথে এসএসসি পরীক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট