1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

মুসাফিরের বেসে –শাহরিয়ার মাহমুদ ছামির

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

একটা সময় আপনার বন্ধুর বন্ধু হয়ে যাবে,
প্রিয় মানুষটিরও নতুন প্রিয় মানুষ হয়ে যাবে,
অফিসে আপনার চেয়ারে বসে যাবে নতুন মানুষ,
আপনার ব্যক্তিগত রুমটাও হয়ে যাবে অন্য কারো,
আপনার শখ করে কেনা প্রিয় বইগুলোতেও হয়তো নতুন কেউ অধিকার খাটাবে,
সন্ধ্যায় টং দোকানের চায়ের যে আড্ডাটা আপনাকে ছাড়া জমতই না,
সেই আড্ডায় আপনার স্থানে ঠিকই অন্য কেউ এসে যাবে,
সকালে ঘুম থেকে উঠে আপনাকে শুভ সকাল মেসেজ পাঠানো মানুষটি,
তখন অন্য কাউকে শুভ সকাল বলবে,
কলেজে আপনার জন্য বরাদ্দ রাখা সিটটাও চলে যাবে অন্য কারো দখলে,
প্রকৃতি শুন্যতা পছন্দ করে না,
তাই আপনার রেখে যাওয়া শুন্য স্থানে সে ঠিকই নতুন কাউকে বসিয়ে দেবে,
আপনার সাময়িক অগোছালো করে দিয়ে যাওয়া সকল কিছুকে সে গুছিয়ে দেবে নতুন করে,
নতুন মুখ, নতুন মানুষ দিয়ে ।
একটা সময় আপনি হারিয়ে যাবেন এই পৃথিবীর বুক থেকে,
মুছে যাবেন মানুষদের মন থেকে,
তলিয়ে যাবেন সময়ের অতল গহ্বরে ।
ধূলোর আস্তরণে চাপা পড়ে যাবে আপনার রেখে যাওয়া সকল স্মৃতি ।
আপনি তখন আর থাকবেন না কারো গল্পে, উপন্যাসে বা কবিতায়,
থাকবেন না কারো স্মৃতির পাতায় ।
আপনি তখন একজন মুসাফির মাত্র,
যে ক্ষণিকের জন্য এসেছিলো,থেকেছিল, ভালোবেসেছিল,
তারপর আবার ফিরে গেলো মুসাফিরের বেসে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট