1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

আরব আমিরাত শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূনর্মিলনী ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন/মোঃ মমিন উল্যাহঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

৫ আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে– শায়খে চরমোনাই

মোঃ আলমগীর হোসেন/মোঃ মমিন উল্যাহঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে বলেছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেলেও এতদিন স্বাধীন ছিল না। তাই এবার যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আর এমন কারো কাছে আমরা যাব না যেখানে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে।

সোমবার (৩১ মার্চ) শারজাহ নুর আল-হেলাল রেস্তুরেন্টে আরব আমিরাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী ও শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

শায়খে চরমোনাই বলেন, অন্তবর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না।  আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না, তা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ। এখানে সবার অধিকার থাকবে। এ বাংলাদেশ সবার বাংলাদেশ।

আরব আমিরাত কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তৌকির আবু তাহেরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এইচ এম আবুল খায়ের ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আ. করীম যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আরব আমিরাত কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের  মুফতি কামাল বিন সৈয়দ ও মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ-সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শেসনের নবগঠিত ৪০ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট