1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হলে ধর্ষণসহ অপরাধমূলক কর্মকান্ডগুলো লোপ পাবে -ড.সরওয়ার উদ্দিন সিদ্দিকী

লাকসাম -মনোহরগঞ্জ (কুমিল্লা)উপজেলা সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮মার্চ) লাকসাম শহরের কুমিল্লা রেস্তোরাঁ পার্টি সেন্টারে লাকসাম পৌরসভা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড.সৈয়দ একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

এসময় তিনি বলেন -মুসলমানদের জীবন চলার পথ ও পাথেহ হলো মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু মুসলমানরা আজ সেই কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বিবেকহীন পাষাণ হয়ে যাচ্ছে। যার ফলে আজ আছিয়াদের মতো আমাদের নিরপরাধ শিশুরা দর্শনের শিকার হচ্ছে।

তিনিবলেন- অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিরাই ইসলামি শাসন ব্যবস্থাকে ভয় পায়।প্রকৃতপক্ষে ইসলামের সঠিক প্রয়োগে দেশ জাতির শান্তি -শৃঙ্খলা বিরাজমান অনিবার্য। পরে তিনি অনুষ্ঠানে আগত সকল সাংবাদিকদের মাহে রমজানের শুভেচ্ছা ও পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।
এসময় তিনি বলেন -বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরো আন্তরিক হতে হবে। আগে আপনারা ফ্যাসিবাদের ভয়ে সঠিক সংবাদ পরিবেশন করতে পারতেননা।এখন আপনারা উন্মুক্ত পরিবেশ পেয়েও যদি কোন সাংবাদিক সঠিক সংবাদ পরিবেশন না করেন,তাহলে অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিহিতা করতে হবে।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মজিবুর রহমান দুলাল,আবদুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, ফারুক আল শারাহ,নুর উদ্দিন জালাল আজাদ, আরিফুর রহমান স্বপন, কামাল উদ্দিন, আবদুল মান্নান, মিজানুর রহমান,হুমায়ুন কবির মানিকসহ প্রায় শতাধিক সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিবর্গ।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট