1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার-৪

লাকসাম প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

লাকসাম প্রতিনিধিঃ লাকসামে “অপারেশন ডেভিল হান্ট” এর বিশেষ অভিযানে লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উদ্দিন বাহার(৫৫)কে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

গত সোমবার গভির রাতে জেলার সদর দক্ষিণ থানার একটি মামলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান চট্রলা মেজবান হোটেল সংলগ্ন বাহার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি লাকসাম পৌরসভার উত্তর বাজারের মৃত সেকান্দর আলীর ছেলে।

এছাড়াও গত কয়েক দিনে অপারেশন ডেভিল হান্ট”এর বিশেষ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ড গুন্তি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাকিব হাসান(২৮), উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের মৃত আবুল বাশার খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খসরু(৪২), ৮ নং লাকসাম পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের মৃত আলী আশরাফের ছেলে ২নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আব্দুল কাদের (৪৪) গ্রেফতার করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, বাহার উদ্দিন বাহার ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট