1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

বসন্তের উপসংহার’ — রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
বৈচিত্র্যময় ঋতুর দেশে অনন্য
রূপ মাধুর্যে অঙ্কিত ঋতুরাজ
বসন্তের নান্দনিক উপসংহারে
হৃদয় স্পর্শীয় মোলায়েমে।
প্রকৃতির উপহার কাকলীর আদরণীয়
কূহু ডাক’ মন ভোলানো
স্বরবিতানে মুগ্ধতার কীর্তন ছোঁয়ায়
অনুভূতির বীণা তারে।
পুষ্প তার নন্দন সৌন্দর্য ছড়ায়-
আগুন ধরায় নব উদ্যমে–
আবেগীয় উপলব্ধির উত্তরণে,
সম্পর্কগুলো চর্চিত হয়
নতুন মাত্রার উপসংহারে।
মরা নদীতে বান ডাকে—
শুষ্ক গাছ-গাছালিতে প্রাণের সঞ্চার
বৃদ্ধিতে নতুন পল্লবের
অপলক চাহনি করে মাতলামি,
দিশেহারা হয় সূক্ষ্ম ভাবনার
সংরক্ষিত বাগান বিলাস।
অযত্নে থাকা প্রেমের সাতকাহন
শাব্দিক বয়ানে কথা বলে —
উৎসারিত প্রণয়নের আয়ুতে
প্লাবন ঘটায়।
আগুন ঝরা ফাগুন প্রেম কাব্যের
পান্ডুলিপিকে পংক্তি,
চয়নে ভাসায় সুরের খেয়ায়।
কবিতাটির কাব্যস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা, বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট