1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

একটা সময় –জামান মনির

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
এ কথা সত্যি যে, একটা সময়-
তোমার দিকে তাকালে চোখ শীতল হতো;
আজ নিরম্বু চোখে যে দিকে তাকাই
দেখি শুধু ধূসর মরুভূমি, ধু-ধু বালুচর
নদীর ভাঙ্গনের তীর আর দূর দিগন্তে ধোঁয়াশা
তেজহীন সূর্য আর শিশিরবিহীন শীতের সকাল।
একটা সময় চাঁদের দিকে তাকালে
ভেসে উঠতো তোমার মুখ জ্যোৎস্নালোকে,
আজ মেঘে ঢাকা চাঁদের নিঃসঙ্গ নিশিযাপন;
তুমি ছুঁয়ে দিলে পাতারা প্রজাপতি হয়ে
উড়তো রঙিন ডানা মেলে আমায় ঘিরে,
আজ ঝরাপাতা অবহেলায় পথের বাঁকে কাঁদে।
একটা সময় মনে হতো ফুলতো তোমার জন্য
পাপড়ি মেলে, সৌরভ ছড়ায় চারিদিকে;
এখন ফুলে আর বসে না ভ্রমর-
বাতাসে পোড়া গন্ধ, নিঃশ্বাসে দম আটকে যায়।
একটা সময় কবিতার উপমায় ছুটে আসতে তুমি
বর্ণ আর পঙক্তিমালায় হতে সুবিন্যস্ত,
এখন তন্নতন্ন করে অভিধানের পাতা উল্টালেও
তোমার নামে খুঁজে পাই না যুতসই কোনো শব্দ!
একটা সময় আমি ছিলাম কবি – তুমি কবিতা
আজ আমি পোড়ামাটি – তুমি কি সেনোরিটা?
………………………………
০৭/০২/২০২৫@বরিশাল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট